অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য শুধু বিশ্ববিদ্যালয়ে আবেদন করলেই হয় না। পুরো প্রসেসটি কয়েকটি ধাপে সম্পন্ন করতে হয় এবং প্রতিটি ধাপে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়। এই আর্টিকেলে আমরা সহজভাবে ধাপে ধাপে দেখব অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার জন্য কী কী ডকুমেন্ট লাগে এবং পুরো প্রসেসটি কিভাবে সম্পন্ন হয়।
ধাপ ১: ইউনিভার্সিটিতে আবেদন করার সময় যেসব ডকুমেন্ট লাগে
প্রথম ধাপ হলো পছন্দের বিশ্ববিদ্যালয় বা কলেজে আবেদন করা। এই সময় সাধারণত নিচের ডকুমেন্টগুলো প্রয়োজন হয়:
প্রয়োজনীয় ডকুমেন্ট:
-
সকল একাডেমিক সার্টিফিকেট (SSC, HSC, Bachelor ইত্যাদি)
-
IELTS বা অন্য ইংলিশ টেস্টের রেজাল্ট
-
পাসপোর্ট কপি
-
Study Gap থাকলে তার ব্যাখ্যা (Gap Explanation)
এই ডকুমেন্টগুলো দিয়ে বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে তারা আপনার আবেদন পর্যালোচনা করবে।
ধাপ ২: ইউনিভার্সিটি বা এজেন্টের ইন্টারভিউ
অনেক সময় ইউনিভার্সিটি বা এজেন্ট আপনার সাথে একটি ছোট ইন্টারভিউ নিতে পারে।
সাধারণত তারা নিচের বিষয়গুলো জানতে চায়:
-
কেন এই ইউনিভার্সিটি বেছে নিয়েছেন?
-
কেন এই কোর্স পড়তে চান?
-
আপনার স্পন্সর কে?
-
পড়াশোনা শেষ করে ভবিষ্যতে কী করবেন?
-
আগে কখনো বিদেশে গিয়েছেন কি? অথবা আপনার পরিবারের কেউ বিদেশে আছে কি?
এই প্রশ্নগুলোর মাধ্যমে তারা বোঝার চেষ্টা করে আপনি সত্যিকারের স্টুডেন্ট কিনা।
ধাপ ৩: Conditional Offer Letter এবং GTE প্রসেস
ইন্টারভিউ সফল হলে বিশ্ববিদ্যালয় আপনাকে একটি Conditional Offer Letter দেয়। এরপর শুরু হয় GTE (Genuine Temporary Entrant) যাচাই।
GTE-তে কী যাচাই করা হয়?
GTE মূলত তিনটি বিষয় যাচাই করে:
-
আপনি সত্যিকারের স্টুডেন্ট কি না
-
আপনার আর্থিক সক্ষমতা আছে কি না
-
আপনার নিজের দেশের সাথে সম্পর্ক (Country ties) কতটা শক্তিশালী
ধাপ ৪: GTE এর জন্য যেসব ডকুমেন্ট লাগে
GTE ক্লিয়ার করার জন্য সাধারণত নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হয়।
Financial Documents
-
Bank Statement
-
Source of Fund (টাকার উৎস)
Property Documents
-
জমির দলিল (Deed)
-
নামজারি / রেজিস্ট্রেশন পেপার
-
Land Tax
Business Documents (যদি থাকে)
-
Trade License
-
Business Transaction Documents
অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট
-
Tax Documents
-
Tenancy Agreement
-
Sponsor Affidavit
-
CA Report
-
Name Change Affidavit (যদি নাম পরিবর্তন হয়ে থাকে)
এই ডকুমেন্টগুলো দিয়ে বিশ্ববিদ্যালয় আপনার GTE যাচাই করে।
ধাপ ৫: GTE ক্লিয়ার হওয়ার পর Payment Confirmation
যদি GTE ক্লিয়ার হয়, তখন বিশ্ববিদ্যালয় আপনাকে জানাবে যে আপনি ফি পেমেন্ট করতে পারবেন।
ধাপ ৬: Tuition Fee Payment
এরপর আপনাকে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি (আংশিক বা সম্পূর্ণ) পরিশোধ করতে হবে।
ধাপ ৭: COE (Confirmation of Enrolment) পাওয়া
ফি দেওয়ার পর বিশ্ববিদ্যালয় আপনাকে COE (Confirmation of Enrolment) প্রদান করবে।
এই COE ছাড়া অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা যায় না।
ধাপ ৮: ভিসা আবেদন (Visa Application)
COE পাওয়ার পর আপনি অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এই সময় সাধারণত নিচের বিষয়গুলো করতে হয়:
Medical Test
অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন অনুমোদিত হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে হয়।
Visa Application Documents
-
GTE-তে ব্যবহৃত সকল ডকুমেন্ট
-
Financial Documents
-
Passport
-
Academic Documents
অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা প্রসেসটি অনেক ধাপে সম্পন্ন হয় এবং প্রতিটি ধাপে সঠিক ডকুমেন্ট প্রস্তুত রাখা খুবই গুরুত্বপূর্ণ।যদি আপনার Academic profile, Financial documents এবং GTE explanation শক্তিশালী হয়, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
